জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বিলাসবহুল আবাসিক হোটেলের বার থেকে অবৈধ মদ ও বিয়ার কেনা-বেচার অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।এ সময় বিদেশি ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভটকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিয়ার জব্দ করা হয়।

এই ঘটনায় শুক্রবার (১৫ অক্টোবর) রাতে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতাকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মো. মোস্তাফিজুর রহমান (৪১), বিজয়নগর উপজেলার রূপন রায় (২২) ও অপু চন্দ্র দাস (৩৩), সরাইল উপজেলার মো. জহির মিয়া ও মো. ইরফান শাহ (২৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মো. ইজারুল হক (৪০), মো. বাদল মিয়া (৩৮), মো. দ্বীন ইসলাম (৪০), সুমন ঘোষ (৪২), সাজু চন্দ্র বর্মন (২৫), মো. মিজানুর রহমান (৫০), জাকারিয়া ফারুক (৪৮), মোস্তাফিজুর রহমান পিয়াল (২৬), আসাদুজ্জামান (৪২), রোমেল আহমেদ (৪২), মো. বাছির মিয়া (৪২), মো. কামরুল হাসান (৪৫), আলম সরকার (৪২), মো. লিটন মিয়া (৪৭), মো. আল আমিন (৩৪), তন্তর চন্দ্র বর্মন (২১), পঙ্কজ কুমার (৪৩), মো. রানা মিয়া (৩৫), শাহীন মিয়া (২৫), মো. আরিফুল ইসলাম (১৯), বাজিতপুর উপজেলার মো. আনিছুর রহমান (৪১), নরসিংদী জেলার অপু চন্দ্র বিশ্বাস (৩০), প্রদীপ চন্দ্র পাল (৩৪), মো. তারেক মিয়া (২১), আবু হানিফ সেতু (৪৬), আহসান উল্ল্যাহ, সৈকত মোল্লা (২৬), আওলাদ হোসেন (২৭) ও মো. খাইরুল (২৬), গাজিপুর জেলার শ্যামল রায় (৩৫), কুমিল্লা জেলার মো. সোহেল মিয়া ওরফে আবু কাউছার (৪৩), সাতক্ষীরার মো. আরিফুজ্জামান আরিফ (২৪), মেহেদী হাসান রাজ (২৩) এবং ঢাকার বাড্ডা এলাকার ফেরদৌস চৌধুরী, ঢাকা (৩৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত র‌্যাব সদস্যরা আশুগঞ্জের আরজে টাওয়ারে অভিযান চালায়।এ সময় লাইসেন্স ছাড়া মদ ও বিয়ার কেনা-বেচার অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভটকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিদেশি বিয়ার।এই ঘটনায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে বারের অন্যতম পরিচালক সারোয়ার আলম জানান, জব্দকৃত মাদক দ্রব্যের সবগুলিই অনুমোদিত। অভিযানের সময় অনুমোদন ছাড়া কোন ব্যাক্তির নিকট মাদক দ্রব্য বিক্রি করা হয়নি। তবে বারের সাথে হোটেল এন্ড রেস্টুরেন্ট থাকায় আটকদের অনেকেই রেস্টুরেন্টে অন্য খাবারের জন্য এসেছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক । বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে