আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সার্বজনীন শারদ উৎসব পালন হয়েছে। শনিবার সকালে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরো উকিলপাড়ায় প্রধান কার্যালয়ে পালন হয়েছে সার্বজনীন শারদ উৎসব ২০২১।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, সংস্থার উপ-প্রধান নির্বাহী জনাব গৌতম কুমার ঘোষ। তিনি বলেন,সনাতন ধর্মাবলম্বীদের জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসে প্রতিবছর শারদীয় পূজা উৎসব। দূর্গা হলো মায়ের প্রতীক। দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুভ মহালয়ার মাধ্যম দিয়ে শুরু হয়। তারপরে প্রথমা, দ্বিতীয়া এভাবে প মী পর্যন্ত মূর্তি, প্রতিমা তৈরী ও সাজানোর কাজ চলতে থাকে। আর পূজার মূল পর্ব শুরু হয় ষষ্ঠীর মাধ্যমে।আমরা যেমন সাধারণ জীবনে সূর্যের হিসাবে দিন ক্ষণ হিসাব করি, কিন্তু আমাদের ধর্মে সেটা করা হয় চন্দ্রের তিথি হিসাবে। বাংলাদেশ সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এদেশের মানুষ শান্তিও উৎসব প্রিয় বলেই এখানে সকলে মিলে-মিশে একে অন্যের উৎসবে সহযোগিতা করেন। প্রত্যেকের একে-অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হবে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একে-অন্যের ধর্মের প্রতি সহনশীল। এখানে মানুষে মানুষে কোনো ভেদা ভেদ নেই।

আর তাই মৌসুমীর আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন শারদ উৎসব পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পরিচালক এরফান আলী, পরিচালক অর্থ মোফাকখের আলম সহ সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে