মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়ায় এক ঘন্টার জন্য ডিসি হিসেবে দায়িত্ব পালন করলেন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স শিশু আফিয়া ইবনাত।

সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হকের নিকট হতে দায়িত্ব গ্রহণ করে জেলার সকল শিশুর প্রতিনিধি হিসেবে তিনি এই দায়িত্ব পালন করেন। আফিয়া সকাল ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টার জন্য জেলা প্রশাসক হিসেবে ছিলেন। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচীর আয়োজন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ)। অনুষ্ঠানে এনসিটিএফ বগুড়ার সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে অনুষ্ঠানটি করতে অনুমতির জন্য এনসিটিএফ সভাপতি জুবাইর আহমেদ স্বাক্ষরিত একটি আবেদনপত্র দেন। এসময় অফিসের বিভিন্ন রেজিস্টার কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে একটি অফিসের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, সে সব বিষয়ে পরামর্শ প্রদান করেন। বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদেরকে পর্যাপ্ত সুযোগ করে দেয়া যায় তবেই একটি সমৃদ্ধ নগরী তথা দেশ গঠন করা যাবে। আজকের শিশুরাই একদিন সমাজের বিভিন্ন স্তরে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলে বড়বড় কর্মে নিজেকে সামিল করবে।

এই ধরনের কর্মসূচীর মাধ্যমে কিশোরী, কন্যা শিশু অথবা যুব নারীদের নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে আত্মবিশ্বাসী এবং উৎসাহিত করবে বক্তব্য রাখেন।

বগুড়া জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে