আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রস্তাবিত নওগাঁ শহরের প্রধান সড়ক ৪-লেনে উন্নীতকরন প্রকল্পের সামভাব্যতা যাচাই সম্পর্কিত এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম সড়ক বিভাগসহ রাজশাহী সড়ক জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়েজিত এ মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জরিল জন, মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ সলিম উদ্দিন তরফদার সেলিম, রানীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল, সড়ক বিভাগের যুগ্ম সচিব পরিকল্পনা ও পরিসংখ্যান মাহবুবে রহমান, সড়ক বিভাগ রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, তত্ববধায়ক প্রকৌশলী মাঃ জাহাঙ্গীর আলম ও নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন। মত বিনিময়সভায় স্থানীয় বিভি পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নওগাঁ শহরের সান্তাহার মোড় থেকে নওগাঁ-রজশাহী সড়কের চৌমাশিয়া মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক ৪-লেনে উন্নীতকরনরে প্রস্তাব সড়ক বিভাগ ইতিমধ্যে প্রেরন করা করেছে। তারই প্রেক্ষিতে প্রকল্পটি যাচাই কর হয়। এর আগে সড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম সদ্য সমাপ্তকৃত “ রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরন” প্রকল্পটি পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























