আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।জাতীয়তাবাদী সিরাজগঞ্জ ওলামা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ই,বি রোডস্থ দলীয় বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের গৌরবময় ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ন সাধারন সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ -সম্পাদক মো. সাব্বির রহমান সাফি,যুগ্ন -সাধারন সম্পাদক আলমগীর আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক টি আহমেদ জাকারিয়া টুটুল, জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার, অনুষ্ঠান টি সঞ্চালন করেন বাংলাদেশ ওলামাদল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা নূরনবী হোসাইনী।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ



























