জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে  মঙ্গলবার  (২৮ সেপ্টেম্বর)সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর  জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানকে ঘিরে  মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ- সংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দেয়ালিকা উদ্বোধন করা হয়উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসন ২৪৩) নাসিরনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ উপলক্ষে সকালে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে থেকে  একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্মৃতিসৌধের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত  হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ কিরণ মিয়া, মোঃ জিতু মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অঞ্জন কুমার দেব ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো. শাখাওয়াত হোসেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও দলটির বিভিন্ন  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাঃ

আলোচনা সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও আলোচনা সভাশেষে  প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে করোনা ভ্যাকসিনের গণটিকার ও শেখ হাসিনার জীবনী ও উন্নয়ন নিয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী ১২৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে লেখা দেওয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন করেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।অপরদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকাল ৯টা হতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে গণ টিকা কার্যক্রম পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ বাউল গানের আয়োজন করা হবে বলে ও জানা গেছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য্য। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

প্রধানমন্ত্রীকে জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি  বলেন, বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ ও সফল রাজনৈতিক  এবং কুমল হৃদয়ের অধিকারী মানুষটির নাম  বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা। বাংলাদেশে উন্নয়নের রুপকারের  নামও শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে সারা দুনিয়ায় বাংলাদেশ আজ প্রশংসিত ও সমাদৃত। দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তাঁর লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল।তাই আজ বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে।

নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. মো.  কিরণ মিয়া,চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল পযার্য়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন। সভার শুরুতেই শেখ হাসিনার ৭৪তম জম্মদিন উপলক্ষে শেখ হাসিনার জীবনী নিয়ে দুইদিন ব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর ফিতা কেটে  উদ্বোধন করেন মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। পরে জম্মদিনের কেককাটেন তিনি। আলোচান সভা শেষে দোয়া মাহফিলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ  মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রার্চায ও তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক জুরান।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে