প্রিতম মজুমদার, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় কৃষকলীগের বর্ধিত সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খোকসা উপজেলা কৃষক লীগের আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং খুলনা বিভাগের সমন্বয়কারী অধ্যাপক নাজমুল ইসলাম পানু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কৃষক লীগের কুঠির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ- শাহিনুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি জনাব মকবুল হোসেন লাবলু, জেলা কৃষক লীগের সাধারণ ও কেন্দ্রীয় কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ- মোমিন মন্ডল।
বক্তাগণ বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তৃণমূলের কৃষকদের ভাগ্যোয়ন্নে জেলা, উপজেলা পর্যায়ে কৃষক লীগকে সুসংগঠিত করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আবু।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ


























