আব্দুর রউফ পাভেল,নওগাঁঃ নওগাঁয় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নির্মান কাজ শুরু হয়েছে।বৃহষ্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মান কাজের উদ্বোধন করেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্ত্তৃক ৫ কোটি ৬ লক্ষ ৯৮ হাজার টাকা ব্যয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নির্মান কাজের উদ্বোধন করেন। শহরের পশ্চিমপ্রান্ত জননেতা আব্দুল জলিল পার্ক সংলগ্ন এলাকায় পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব ভবন নির্মন কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলে কর্ত্তৃপক্ষ জানিয়েছে।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. আমিনা কস্তুরী কুইন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ গোলাম আযম এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ


























