ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি।।ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) বিকালে স্থানীয় বৈদ্যরহাট বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। এতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাফুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা আবু তালেব চৌধুরী, সদস্য মেয়র ইসমাঈল হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা মো. শাহনেওয়াজ, তসলিম বিন জহুর, কাজী মাহমুদুল হক, আবুল বশর, সাবেক চেয়ারম্যান শফিউল আলম, এড. সালামত উল্লাহ শাহিন, ইব্রাহিম সবুজ, মাইনুল করিম সাউকি, আলী আজম সাদেক, যুবলীগ নেতা সাহেদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রায়হান রুপু, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল আলম প্রমুখ।ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাহাবুবুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মইনুদ্দিন মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা বাদশা আলম, ছাত্রলীগ নেতা জামাল উদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হলেও এর সার্বিক তত্ববধানে ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী। এতে ইউপি চেয়ারম্যান জয়নালের নেতৃত্বাধীন স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ না আসলে তালেব সমর্থিত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গতকালের এ আয়োজনের মাধ্যমে চেয়ারম্যান আবু তালেব নিজের অবস্থান জানান দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনীতিক বোদ্ধারা।
ফটিকছড়ি, চট্টগ্রাম নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























