

জাতীয় শোক দিবস উপলক্ষে পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসুচী, পোষাক ও খাবার বিতরণ করলেন প্রতিরক্ষা মন্ত্রানালয়ের সিনিয়র সচিব ডঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। বিএনসিসি কতৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬’তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এই কর্মসুচী পালন করা হয়।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬’তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন প্রতিরক্ষা মন্ত্রানালয় সিনিয়র সচিব ডঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি এবং বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি। পিএসসি ক্যাডেটদের নিয়ে তেজগাঁও’স্থ বিজয় স্মরণী, সেনা যাদুঘরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে যথাযথ সামরিক কায়দায় ক্যাডেটদের নিয়ে গার্ড অব অনার এবং পুষ্পস্তবক অর্পন করেন। একই সাথে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল হাসান মাহমুদ, পিএসপি মহাপরিচালক, বিএনসিসির পক্ষে ক্যাডেটদের নিয়ে সামরিক কায়দায় গার্ড অব অনার এবং পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও দেশব্যাপী অন্যান্য কর্মসূচীর আওতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) অধিদপ্তর’সহ ৫টি রেজিমেন্ট সদরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কর্মসুচীর মধ্যে ছিল, স্বাস্থ্যবিধি মেনে বিএনসিসি’র সকল অফিসার, কর্মচারী, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটদের উপস্তিতিতে বিশেষ দোয়ার আয়োজন। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর বিশেষ করে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতি রেখে বিএনসিসি’র ক্যাডেটদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে ভার্চুয়াল(অনলাইন) প্রতিযোগিতা(বাংলা ও ইংরেজি) এবং বঙ্গবন্ধু’র সংগ্রামী জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের উপর মহিলা ক্যাডেটদের দ্বারা ভার্চুয়াল(অনলাইন) প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী ক্যাডেট ও পথ শিশুদের সমন্বয়ে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কনের আয়োজন এবং দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসুচী পালন করা হয়। পথ শিশুদের নিয়ে বিএনসিসি’র রমনা রেজিমেন্ট ঢাকার আয়োজিত চিত্রাঙ্কন, ক্যাডেটদের রক্তদান কর্মসুচী ও পথ শিশুদের মাঝে পোশাক’সহ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব ডঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি ও বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিএনসিসি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রত্যেক রেজমেন্ট নিজস্ব তত্ত্বাবধানে দুঃস্থ এতিমদের মাঝে নিজ উৎস হতে খাবার বিতরন করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























