
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। আশুগঞ্জ উপজেলা উন্নয়ন কর্মসূচির আওতায় ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোেগে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। এ’উপলক্ষে স্থানীয় উপজেলা বিল্ডিংয়ে আয়োজিত সেলাই মেশিন বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা ও নবনিযুক্ত সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠানে ২৩’জন দুঃস্থ ও গরীব পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























