আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।।
 নওগাঁয় আড়াই হাজার বাস, রিকশা, ভ্যান ও বাজার শ্রমিকদের মাঝে ঈদ উপলক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে ইথেন এন্টারপ্রাইজ। আজ রবিবার(১৮’ই জুলাই) দুপুরে শহরের কাজীর মোড় ও নওযোয়ান মাঠে এই সব শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে প্রতিজনকে ৩শত টাকা করে প্রদান করেন এফবিসিসিআই’র পরিচালক, নওগাঁ চেম্বারের সভাপতি, ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহ্রিয়ার রাসেল। এসময় নওগাঁ চেম্বারের পরিচালক এমএ খালেক উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহ্রিয়ার রাসেল বলেন, করোনা ভাইরাসের মহামারির শুরু থেকেই জেলার বিভিন্ন উপজেলার কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণির মানুষদের মাঝে নওগাঁ চেম্বারের পক্ষ থেকে ও ব্যক্তি উদ্যোগে আর্থিক সহায়তাসহ খাবার সামগ্রী বিতরন করে আসছি। সরকারের পাশাপাশি যদি আমরা যারা সমাজের বিত্তবানরা রয়েছি তারা যদি সাধ্যমতো নিজের আশেপাশের অসহায় ও খেটে খাওয়া কর্মহীনদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিই তাহলে দেশের কোন মানুষকেই অভাবের মধ্যে দিনানিপাত করতে হতো না। সমাজের অসহায়, গরীব, ভবঘুরে মানুষের পাশে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে