আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিবেদক।। “করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি “এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এর উদ্যোগে এফবিসিসিআই কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়।
আজ রবিবার বিকেলে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ৩ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না (এমপি) নিজবাসভবনের কনফারেন্স রুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এর সভাপতি শারিতা মিল্লাত (সিআইপি), উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্সের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উইমেন চেম্বার অব কমার্স এর সভাপতি শারিতা মিল্লাত (সিআইপি) করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় শহরের বিভিন্নস্থানে মাস্ক ও চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ
























