জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর থেকে ২৩১’পিস ইয়াবা ট্যাবলেট’সহ দুই’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৭’ই জুলাই) রাত ১১’টায় উপজেলার লালপুর দয়াময় আশ্রম সংলগ্ন একটি কাঠ বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার লালপুর গ্রামের মৃত উবায়দুল মিয়ার ছেলে মহসিন(৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে আফজাল(২৩)। এসময় একই গ্রামের মৃত যোগেশ দাসের ছেলে সঞ্জিত দাস(৪৩) নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আশুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ও ইউনিয়ন বিট অফিসার জিয়া উদ্দিন জানান, উল্লেখিত মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকদ্রব্যের হোল সেলার হিসেবে পরিচিত। শনিবার রাতে লালপুর দয়াময় আশ্রম সংলগ্ন এলাকায় তারা মাদক বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিনকে ১৭১ পিস ও আফজালকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী সঞ্জিত দাস পালিয়ে যায়।
অভিযানে ইউনিয়ন সহকারি বিট অফিসার এএসআই উজ্জ্বল ও এএসআই সুমন অংশ নেন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে