
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।। ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪’ঘন্টায় মারা গেছে ৮’জন। এছাড়া নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ২’শ ৩৬’জন।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪জন। এছাড়াও শহরের ইসলামীয়া হাসপাতালে ও চাকলাপাড়ায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২ জন।
এদিকে শুক্রবার সকালে আসা ৭১০টি নমুনার ফলাফলে ২’শ ৩৬ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ২ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬ হাজার ২’শ ৭৫জনে। গত ২৪’ঘন্টায় সুস্থ হয়েছে ৩০জন।
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























