মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যশস্য চাউল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌর চত্বরে প্রধানমন্ত্রীর খাদ্য শস্য চাউল বিতরণ করেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। এসময় ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে এসকল চাউল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, নুরুল আশরাফ রাজিব, সৈয়দ বাপ্পি, আলপনা খাতুন সহ কাউন্সিলর’গন।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে