জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।।
আশুগঞ্জে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ঊদ্যোগে স্থানীয় হাজি আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে অনুষ্ঠিত উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিউল্লাহ মিয়া। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য হেবজু মিয়া,সদস্য হাজী সাইদুর রহমান, নাছির মিয়া(সদস্য), ইলিয়াছ আলী(সদস্য),বাবুল মিয়া(সভাপতি বন্দর আওয়ামীলীগ),ইকরান আহমেদ(সাধারন সম্পাদক বন্দর আওয়ামীলীগ), নেয়ামুল হাসান(যুগ্ন আহবায়ক বন্দর আওয়ামীলীগ), আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাউর রহমান( কবির), বাবু নয়ন চন্দ্র দাশ(আহবায়ক আওয়ামী মৎস্যজীবিলীগ), ইদ্রিস আলম(যুগ্ন সম্পাদক উপজেলা শ্রমিকলীগ) ও তানভীর(যুগ্ম আহবায়ক ছাত্রলীগ)।

উল্লেখ্য যে, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপজেলায় মোট ১০০০ পরিবারের মাঝে তা বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মোশারফ মুন্সী।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে