আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ড.হুমায়ুন কবীর।

শুক্রবার(১৬’ই জুলাই) দুপুরে মহাদেবপুর উপজেলার রোদইলে প্রকল্পের ঘর এবং পোরশা উপজেলার গোপালগঞ্জে কিছু ঘর পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেগুলোতে পর্যায়ক্রমে ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে।এ ছাড়াও যেসব যায়গায় মেঝে ও দেয়ালের ফাঁটল পাওয়া যাচ্ছে সেগুলোতেও দ্রুততার সাথে মেরামত করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন,তুলনামূলক নওগাঁর ১৫’শ ৮৪টি ঘর মান বজায় রেখেই নির্মানের চেষ্টা করা হয়েছে।

ঘর পরিদর্শক এর পাশাপাশি অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও গাছের চারা বিতরণ করেন তিনি। এসময় জেলা প্রশাসক হারুন-অর-রশিদসহ জেলা এবং উপজেলা প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে