নোমান চৌধুরী,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলায় বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২ টার দিকে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন ইউএনও মোঃ আল নোমান( রাহুল)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলা কমিটি’র সদস্যরা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের চরফ্যাশন উপজেলা কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার, কো-চেয়ারম্যান মাহমুদা খানম মিলি, ভাইস চেয়ারম্যান,আবদুল জলিল পাটোয়ারী,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান শিপন(গনি),যুগ্ম সচিব মোহাম্মদ আলী জিন্নাহ,শশীভুশন থানা কমিটির চেয়ারম্যান সুজন ডাঃ,সদস্য সচিব নুরনবী হাওলাদার,নির্বাহী সদস্য শিবলু,মানবজমিন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার,আজকের পরিবর্তন দুলারহাট প্রতিনিধি মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল নোমান (রাহুল) মানবাধিকার সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সকল মানবিক ও সেবামূলক কাজে প্রশাসনিক সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন।
চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ
























