আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁয় সাধারন মানুষের মাঝে বিনামূল্যে বিতরনের জন্য ৫০হাজার মাস্ক দিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিবিসিআই। বৃহস্পতিবার(১৫’ই জুলাই)দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মাস্কগুলো হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন, এফবিবিসিআই এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহ্রিয়ার রাসেল। এসময় সিভিল সার্জন ডা: মো: এবিএম আবু হানিফ, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এম,এ খালেক, দীপক কুমার সরকার ও সজিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে