জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।।
আশুগঞ্জে বিউটিফিকেশন কর্মশালার সনদপত্র বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোাঃ সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।

উল্লেখ্য যে, গত ২৫ শে মার্চ থেকে ১২ দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত বিউটিফিকেশন কর্মশালা আরম্ভ হয়েছিল কিন্তু দেশের চলমান করোনা পরিস্থিতিতে সেটা ১১ দিন চলার পর বন্ধ হয়ে যায়। একদিন প্রশিক্ষণ কর্মশালা বাকি থাকার কারণে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা সম্ভব হয়নি। তাই পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকার ঘোষিত লকডাউন কিছুটা শিথিল করার কারণে বৃহস্পতিবার ঐ সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিউটিফিকেশন কর্মশালার প্রশিক্ষক ইয়াসমিন জাহান। তিনি ছাড়াও উক্ত বিউটিফিকেশন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রোকেয়া আক্তার লাভনী এবং উর্মি আক্তার। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং আশুগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত বিউটিফিকেশন ট্রেডে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য যে, প্রশিক্ষণের পর তাদের মধ্য থেকে মোছাঃ পারুল বেগম ইতিমধ্যেই বিউটিফিকেশনের কাজ করে আয় করতে শুরু করেছেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে