
আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এর আয়োজনে করোনা মহামারীর কারনে কর্মহীন অসহায় জনগণের মাঝে বিশেষ সিএসআর কার্যক্রের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে(১৫’ই জুলাই) সিরাজগঞ্জ শহরস্থ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এই ত্রান বিতরণ করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এর আয়োজনে শাহজালাল ইসলামী ব্যাংক এসএস রোড সিরাজগঞ্জ জেলা শাখার ব্যাবস্থাপক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন, শাহজালাল ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার আরিফুর রহমান, সিনিয়র অফিসার রোমান তালুকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু প্রমুখ। এসময় ৫০০ মানুষের মাঝে এই ত্রান সামগ্রী দেয়া হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল, চাল,ডাল,তেল,পেয়াজ,চিনি,আলু, সাবান ও লবণ।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























