নোমান চৌধুরী, চরফ্যাশন সংবাদদাতা।। চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা অর্ন্তগত আহাম্মদপুর ইউনিয়নে করোনা কালীন সময়ে কর্মহীন লোকজনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বুধবার(১৪’ই জুলাই) সকাল ১০’টায় আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের হল রুমে করোনা ভাইরাস, ঘুর্নিঝড় ইয়াস এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন অতিদরিদ্র অসহায় ২০০ (দুইশত) তালিকাভুক্ত পরিবারের মাঝে মাথাপিছু ১০০০/ (এক হাজার) টাকা করে মোট ২০০০০( বিশ হাজার) টাকা বিতরন করা হয়েছে। আহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ,মোঃ ফখরুল ইসলাম মিয়া তালিকাভূক্ত লোকজনের হাতে এই অর্থ তুলে দেন।
নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহাম্মদ পুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ,উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আল মাহামুদ, (ইউনিয়ন ট্যাগ অফিসার)এবং সকল ইউ,পি সদস্যগন। বিতরন কাজে সার্বিক সহযোগীতা করেছেন ইউপি সচিব জামাল উদ্দিন দফাদার জসিম উদ্দিন ও গ্রাম পুলিশ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ
























