জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি।। করোনা ও উপসর্গ নিয়ে ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন।

দুপুরের দিকে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে ৩৪৪ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১০৮ জনের করোনা পজিটিভ এসেছে।

আক্রান্তের হার ৩১ দশমিক ৩৯ ভাগ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে নয়জন, কোটচাঁদপুরে দু’জন ও কালীগঞ্জে মারা গেছেন একজন।

ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে