প্রিতম মজুমদার, কুষ্টিয়া সংবাদদাতা।।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দীনের অর্থায়নে করোনা রোগীদের জন্য ১০ টি অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

মঙ্গলবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জেল হক থানা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল হোসেন তুহিনের নিকট অক্সিজেন ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের সাবেক স্পেশাল পিপি এ্যাড. শরীফ উদ্দীন রিমন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, নারী নেত্রী মারুফা ইয়াসমিন সুরভি প্রমুখ।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকেই ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দীন বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে চলেছেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে