জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। কোভিড-১৯ আক্রান্তদের সেবায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের জন্য ৫টি অক্সিজেন সিলিণ্ডার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করেছে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। দুপুর সাড়ে ১১’টায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এসব অক্সিজেন সিলিণ্ডার ও সরঞ্জামাদি হস্তান্তর করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতর ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর সহযোগিতায় এসব অক্সিজেন সিলিণ্ডার ও সরঞ্জামাদি প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার এনায়েতুল্লাহ একরাম পলাশের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মো: শাজাহান সাজু, সাবেক যুব প্রধান মো: সালাহ্ উদ্দিন ভূইয়া, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, দৈনিক ইষ্টার্ন মিডিয়ার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল, আজীবন সদস্য মো: শরিফুল আলম ও হিসাব রক্ষক আরিফুর রহমান মনিরসহ ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ এই সময়ে ইউনিটের যুব ও সেচ্ছাসেবকরা আক্রান্তদের সেবায় ও কোভিড-১৯ প্রতিরোধ-নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট দেশের যে কোন দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও দাঁড়াবে। পরে নবীনগর মা ও শিশু স্বাস্থ্য কেন্দের পক্ষে কেন্দ্রের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: ইকবাল হুসেন ও নির্বাহী কমিটির সদস্য শিক্ষক আব্দুর রহিম সাগর ৫টি অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জামাদি গ্রহন করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে