স্টাফ রির্পোটার, লক্ষ্মীপুর।।
মহামারী করোনা ভাইরাসের পাদুর্ভাবে চলতি লকডাউনকে কেন্দ্র করে রায়পুরে অসহায়,দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১টার সময় মানবিক যুবলীগের ব্যানারে লক্ষ্মীপুরের রায়পুর বাসস্ট্যান্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া এই আয়োজন করে বলে জানাযায়। এসময় অসহায়,হতদরিদ্র ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রায় ৫শত লোকের মাঝে খাবার বিতরণ করা হয়ে থাকে। যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন লকডাউনে কোন মানুষ যেন অনাহারে না থাকে সেজন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বায়েজীদ ভূঁইয়া এরইমধ্যে করোনায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি অক্সিজেন ও পরিবহন সুবিধাও দিয়ে যাচ্ছেন।

লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে