
আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পযৃন্ত ২৪’ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩’ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে একজন নওগাঁ সদর উপজেলার, একজন রানীগর উপজেলার এবং অপরজন আত্রাই উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত ব্যক্তির সংখ্যা হলো ৯৯ জন। এই ২৪’ঘন্টায় জেলায় ৪১’ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মোট ২১৭ জনের নমুনা পরীক্ষা করে এই ৪১ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৮৯ শতাংশ।
উপজেলা ভিত্তিক আক্রান্তের পরিমান হচ্চে নওগাঁ সদর উপজেলায় ১০ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ৭ জন, পত্নীতলা উপজেলায় ৩ জন, সাপাহার উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ সময় সুস্থ্য হয়েছেন ৫৫ জন এবং সর্বমোট সুস্থ্য হওয়া ব্যক্তির পরিমান হচ্ছে ৩৯৮৪ জন। সুস্থ্য হওয়ার পর বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ১ হাজার ৫৭ জন।
জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন এবং বাঁকীরা স্ব স্ব বাড়িতে থেকে চিকিৎসকরে পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এই ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩০০ জনকে এবং এ পর্যন্ত মোট কোয়রেনটাইনে নেয়া হয় ৩০ হাজার ৩শ ৭৭ জনকে। নতুন করে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৩৬ জনকে এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ২৬ হাজার ৬শ ৫৮ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ৭১ জনসহ সর্বমোট কোয়ারেনটাইনে রয়েছেন ৩ হাজার ৭শ ১৫ জন।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























