শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে জাতীয় করণের দাবিতে অষ্টম দিনের মতো অনশনরত শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষকরা।
জাতীয়করণের তৃতীয় ধাপে বঞ্চিত হওয়ায় বেসরকারি প্রাথমিক শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে ছয় দিন অবস্থান ধর্মঘট পালনের পর গত শনিবার থেকে আমরণ অনশন শুরু করেন।
অনলাইন ডেস্ক, বিডি টাইমস্ নিউজ



























