স্টাফ রির্পোটার, লক্ষ্মীপুর।।
‘ভন্ডরা ছবির রাজনীতিতে সরব, সত্যরা অগোচরে মানব সেবায় বিভোর’, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিগ্যানের স্ট্যাটাসে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে লক্ষ্মীপুর জেলার তৃনমূলের নেতা কর্মীরা। লক্ষ্মীপুর যুবলীগের সক্রীয় কর্মী আল আমিন ভূইয়া বলেন একজন যুবলীগের কেন্দ্রীয় নেতা কিভাবে এরকম ট্যাটাস দেন। আমরা যারা স্থানীয়রা রাজনীতি করি আমরা যে সব সব সেবা মুলক কাজ করি তা ফেইসবুকে পোস্ট করি যাতে দলীয় অন্যনারা উৎসাহিত হয়ে গরিব দুখীদের পাশে দাড়ায়, আর সব নিউজ তো পত্রিকা আর টিভিতে আসে না।

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল যেভাবে ঢাকা শহরের গরীব নিরিহ মানুষের পাশে প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করেন মানুষের পাশে দাড়ান আমরা তার ফেইসবুকের মাধ্যমে দেখে উৎসাহিত হই, তাহলে কি যুবলীগের সাধারণ সম্পাদক কি ভন্ড? এই প্রশ্ন আমাদের কেন্দ্রীয় যুবলীগের সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিগ্যানের কাছে। গত বছর ও এ বছর করোনার শুরু থেকে জেলা যুবলীগের সভাপতি এ কেএম সালাহ উদ্দিন টিপু নিজ উদ্যোগে গরীব দুখীদের পাশে দাড়িয়েছে। হাজার হাজার মানুষকে ত্রান বিতরণ করছে। এখন করোনা মৃত ব্যাক্তিদের কাছে যখন তার নিকট আত্মীয়রা আসে না, তখন তিনি করোনা মৃতদের লাশ দাফনের ব্যাবস্থা করেছেন। রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে। আমরা তো দলীয় নেতা কর্মীরা তা ফেইস বুকে ছবি দিয়ে প্রচার করি যাতে অন্যনা নেতা কর্মীরা উৎসাহিত হয়। তাহলে আমার প্রশ্ন জেলা যুবলীগ কি মানব সেবায় কাজ করছে না?? এভাবে করোনা মহামারির সময় এ রকম স্টাটাস দিয়ে তিনি কি করোনায় গরীব মানুষের সাহায্যে নিরুউৎসাহিত করছেন?

পৌর যুবলীগের আহাদ হেসেন বলেন কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এ মহামারির সময় যেভাবে কাজ করছেন স্থানীয় ইউনিটগুলো। বাংলাদেশের যে কয়টি জেলা কমিটি আছে তার মধ্য তুলনা করলে আমাদের জেলা কমিটি শীর্ষে থাকবে। কেন্দ্রীয় নেতাদের এ ধরনের ফেইসবুক স্ট্যাটাস এই মহামারির সময় মানব সবাকে বিঘ্নিত করবে। যুবলীগের চেয়ারম্যান পরশ এর সেবা মুলক কাজে বিঘ্নিত হবে।

লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে