আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্যের সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে শহরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ৬১০ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আবু বকর সিদ্দিক। প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, যমুনা ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ ব্র্যাঞ্চ এর এভিপি এন্ড ম্যানেজার মোঃ আব্দুল মান্নান প্রমূখ।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে। ঘন ঘন সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























