আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জে মোটর সাইকেল চোরাচালান চক্রের ২ সদস্যকে মোটর সাইকেল সহ আটক করেছে র‌্যাব-১২। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় (০৮) জুলাই মধ্যে রাতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মাগুড়া বিনোদ এলাকা থেকে মৃত মোসলেম মন্ডলের ছেলে মোঃ লাবু মন্ডলের বাড়ির সামনে থেকে ১টি চোরাইকৃত মোটর সাইকেলসহ চোরাচালান চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করে।এসময় তাহাদের নিকট হতে চুরির কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর থানার, মোঃ মন্তাজ সোনার ছেলে মোঃ সোহেল রানা (২৭)। ও একই এলাকার মৃত শাহদাত হোসেন সরকার ছেলে মোঃ রাকিবুল হাসান (রকি) প্রামানিক(২৪)।

উল্লেখ্য, মোঃ শফিকুল ইসলাম, পিতা মৃত মজিবুর রহমান, গ্রাম- আগ্রান, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর নিজ বাড়ী হইতে সুতির পার পুলিশ বক্সের নিচে চিনা ডাঙ্গা বিলের মাথা হতে গত (০২) জুন আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকায় তার ব্যবহৃত পালসার ডাবল ডিক্সের ১৫০ সিসি মোটর সাইকেল (ইঞ্জিন নংDHYCKM53020) টি হারিয়ে যায়।উক্ত মোটর সাইকেল টি হারিয়ে যাবার পর অনেক খোজা খুজি করে না পেয়ে বড়াই গ্রাম থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৬ ।পরবর্তীতে (০৭) জুলাই মো: শফিকুল ইসলাম, র‌্যাব-১২ এর কাছে তার হারানো মোটর সাইকেল টি উদ্ধারের আবেদন করে।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই চোরা কারবারিরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোর,সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল।গ্রেফতারকৃত চোরা কারবারিদের উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে, আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে