আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় কাভার্ডভ্যানের চালক কাজেম আলী (৫০) নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন হেলপার।নিহত চালক কাজেম আলী(৫০) চরনবীপুর গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে। বুধবার(৭’ই জুলাই) রাতে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন দুর্ঘটনাটি ‍নিশ্চিত করে জানান, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চালক মারা যান।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে