আকরাম নয়ন, পাবিপ্রবি প্রতিনিধি।। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী লকডাউনের কারণে পাবনা শহরের বিভিন্ন মেসে অথবা ভাড়া বাসায় অবস্থান করছে, তাদের মধ্যে যারা বাড়ি ফিরতে ইচ্ছুক তাদেরকে আগামী ৯ জুলাই ২০২১ তারিখ শুক্রবার বিকাল ৪(চার) টার মধ্যে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করার জন্য নির্দেশনা দিয়েছে পাবিপ্রবি প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ফারুক আহমেদ বলেন- “১৪ জুলাইয়ের পর ক্যাম্পাসের বাস দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পৌছে দেয়ার সম্ভাবনা আছে।”

উল্লেখ্য, গত ১৬ই জুন থেকে স্বশরিরে পরীক্ষা শুরু হওয়ার নোটিশে শিক্ষার্থীরা পাবনা আসে। ১ জুলাই হতে শুরু হওয়া লকডাউনে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা আটকে পড়ে বিভিন্ন মেসে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে