নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, মাননীয় কোষাধক্ষ্য অধ্যাপক ড. ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও হল প্রভোস্টবৃন্দের উপস্থিতিতে ০৬/০৭/২০২১ তারিখের অনলাইন সভার আলোকে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

১। সকল শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা।
২। যে সকল শিক্ষার্থীদের NID আছে তাদের NID এর কপি সংযুক্ত করে নিজ নিজ সংযুক্ত
হলের ইমেইল আইডি-তে আগামী ১২/০৭/২০২১ তারিখের মধ্যে নিম্নে উল্লিখিত ছক অনুযায়ী
তথ্য প্রেরণ করা।
৩। যে সকল শিক্ষার্থীদের NID নেই তাদেরও Provisional NID/ Birth Registration/University ID
এর কপি সংযুক্ত করে নিজ নিজ সংযুক্ত হলের ইমেইলে আগামী ১২/০৭/২০২১ তারিখের মধ্যে
নিম্নে উল্লিখিত ছক অনুযায়ী তথ্য প্রেরণ করা।
৪। ৩নং ক্রমিকের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল সার্জন/স্বাস্থ্য মন্ত্রণালয়/
শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন

এবং শিক্ষার্থীদের উক্ত সিদ্ধান্তের আলোকে রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করা। তথ্য পাঠানোর ছক-
১। বিশ্ববিদ্যালয়ের রোল/আইডি:
২। শিক্ষার্থীর নাম:
৩। NID/ Provisional NID/ Birth Registration (NID থাকাদের ক্ষেত্রে NID নাম্বার প্রদান
বাধ্যতামূলক) :
৪। মোবাইল নাম্বার:
৫। কক্ষ নং (হলে বসবাসরত শিক্ষার্থীদের ক্ষেত্রে):
৬। আবাসিক/অনাবাসিক: আবাসিক হলে আবাসিক এবং অনাবাসিক হলে অনাবাসিক লিখা
বি. দ্র. ১। হল প্রভোস্টগণ নিজ নিজ ব্যবস্থাপনায় ইমেইল আইডি প্রদান করার ব্যবস্থা
করবেন এবং
২। ইতোমধ্যে যে সকল শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে তাদের তথ্য প্রেরণ
করার প্রয়োজন নেই।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে