আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।।
সারাদেশের ন্যায় নওগাঁয় চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থীতিশীল রাখতে কাঁচাবাজরগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। মঙ্গলবার বেলা ১১’টা শহরের প্রধান কাঁচাবাজার, মাছ বাজার ও চাল বাজার, গরুর ও খাসির মাংসর দাম মনিটরিং করেন তিনি।

অপরদিকে, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম নিজেই শহরের মুক্তির মোড়ে জেলার পুলিশ কমকতাদের সাথে নিয়ে বিশেষ লকডাউনে যারা বিনা কারনে ঘর থেকে বের হয়ে ঘোরাফিরা করছেন তাদেরকে বুঝিয়ে ঘরে ফেরার পরামশ দেন তিনি। এসময় বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও যাতে কেউ অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রয় করতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক করে দেন জেলা প্রশাসক। এবং সবাইকে বাজার দরের মূল্যে তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। এছাড়াও যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা ও মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে বুঝানো হয়।

প্রয়োজন ছাড়া যাতে তারা ঘরের বাইরে বের না হন। এবিষয়ে জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ জানান, করোনা সংক্রমণ রোধে দেশের ন্যায় নওগাঁতেও চলছে লকডাউনের ৬ষ্ঠ দিন। লকডাউন বাস্তবায়নে ও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ভ্রাম্যমাণ আদালতসহ আমরা সকলেই মাঠে কাজ করছি। তিনি আরো বলেন, এই সুযোগে যাতে কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা নিতে না পারে সেইদিকেও আমাদের নজর রয়েছে। এছাড়াও বাজারগুলোতে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সেজন্য সবাইকে আমরা সচেতন করছি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

পুলিশ সুপার কয়েকজন রিকসা চালকদের নগদ টাকা দেন এবং তারা লকডাউনে চলাকালীন সময়ে বের না হওয়ার প্রতিশ্রতি নেন। আবার অনেকে হাসপাতালে যেতে চাইলে তাদেও যানবাহন রেখে জেলা পুলিশের এ্যাম্বুলেন্সে করে পুলিশ সদস্যদেরকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেন। এসময় তিনি বলেন, লকডাউন চলাকালে প্রয়োজন ছাড়া সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলতে হবে সবাইকে ঘরে থাকতে হবে। মানুষকে ঘরে রাখতে নওগাঁ জেলা পুলিশ সেজন্য সবদা সচেষ্ট রয়েছেন এবং আগামী ১৪ তারিখ পযন্ত সরকারের বিধি নিষেধ বাস্তবায়ন করবেন বলে জানান তিনি। এদিকে কঠোর লকডাউনে ৬ষ্ঠ দিনে রাস্তাঘাটে বেড়েছে মানুষের কিছুটা আনাগোনা। রাস্তাঘাটে বেড়েছে কিছু রিকশা ভ্যান, মোটর সাইকেল ও ইজিবাইক। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে জেরা করতে দেখা গেছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে