আবুল কাশেম রুমন, সিলেট সংবাদদাতা।। গোপন সংবাদের মাধ্যমে সিলেটের বিয়ানীবাজার থেকে কুখ্যাত এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ৫’ই জুলাই ভোর অনুমান ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মৌলভীবাজার জেলার সদর থানাধীন বর্ষিজুড়া(দক্ষিণ) গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে দোলোয়ার হোসেন নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ এসএমপির মোগলাবাজার, সিলেটের কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখায় থানায় একধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
প্রকাশ্যে সিএনজি ও অটোরিক্সা চালালেও সে একজন পেশাদার চোর বলে খ্যাত। ইতিপূর্বে এসএমপির মোগলাবাজার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হয়েছিল।
সিলেট নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























