জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। করোনায় সাধারণ মানুষের মধ্যে ন্যায্য মূল্যে পন্য সরবরাহের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার(৬’ই জুলাই) করোনা পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষের দুর্দশার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে টিসিবির মাধ্যমে এ বিপনন কার্যক্রম শুরু করা হয়। এ সব পণ্যের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। প্রতিকেজি চিনি ৫৫ টাকায়, ডাল ৫৫ টাকায় এবং সয়াবিন তেল লিটার প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা সদরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, টেংকের পাড় ও বঙ্গবন্ধু স্কয়ারের মুক্ত মঞ্চে এই ৩টি স্থানে সাধারণ মানুষ লাইনে দাড়িয়ে ন্যায্যমূলের এসব পন্য সংগ্রহ করছে। নির্বাহী মেজিষ্ট্রেট ইমামা বারী জানান, জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সামাজিক দুরুত্ব রেখে ও স্বাস্থ্যবিধি মেনে টিসিবির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে