জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। গত ২৪’ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৭০’জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৩৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আরোগ্য লাভ করেছে ৩৮২৫’জন। নতুন কেউ মারা না যাওয়ায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা যথারীতি ৬৬ জনই রয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৩১০টি রিপোর্টে নতুন আরও ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৭ জন, কসবা উপজেলায় ২০ জন, সরাইল উপজেলায় ০১ জন, আখাউড়া উপজেলায় ০১ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, বিজয়নগর উপজেলায় ০১ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর ০৫ জন ও নবীনগর উপজেলায় ০৪ জনের করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৪২৭ জন আছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ২৩ জন রোগী। এখন পর্যন্ত জেলায় ৩৯১২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৮৭৩৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪৩৮০ জন আক্রান্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























