জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।।
আশুগঞ্জে এনটিভির ১৯টবছর পদার্পণ উপলক্ষে স্থানীয় জনগনের মাঝে মাস্ক বিতরন কর্মসূচী পালন করা হয়েছে। এই উপলক্ষে আশুগঞ্জ রেলগেইট চত্বরে সোমবার সকালে মাস্ক বিতরন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোাঃ হানিফ মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।

এছাড়া ও উক্ত মাস্ক বিতরন কর্মসূচীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। এসময় সেনা ও পুলিশ সদস্যরা মাস্ক বিতরন কর্মসূচীতে সহযোগিতা করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে