আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ এক মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রাতে এস আই মোশাররফ হোসেন আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিরাজগঞ্জের চন্ডিদাসগাতি এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা শ্রী জানকি প্রামানিক এর ছেলে শ্রী মিসির প্রামানিক (৩৫)। দায়িত্বপ্রাপ্ত অফিসার এস আই মোশাররফ হোসেন আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ হতে একটি মটর সাইকেল আরহী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সিরাজগঞ্জ সদরে আসছে।

উক্ত সংবাদ পেয়ে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা সিরাজগঞ্জ সদর চন্ডিদাসগাতি এলাকায় অভিযান চালিয়ে ব্যবহিত মটরসাইকেল এর তেলের টাংকির ভিতরে বিশেষ ভাবে রাখা ১৫’বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই এবং এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায়।

নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে