আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।।
 সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেতকান্দি থেকে ১১ টি পাখি ও শিকারির কাছ থেকে এয়ারগান উদ্ধার করা হয়েছে। দি বার্ড সেফটি হাউজ সংগঠন গুলিবিদ্ধ পাখি ও এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছে সংগঠনটি। এসময় ওই শিকারি পালিয়ে গেলে এয়ারগান এবং শিকারকৃত ৮টি ঘুঘু, ২ টি হরিয়াল ও ১ টি সাদা বক উদ্ধার করা হয়। এর মধ্য ৯টি গুলিবিদ্ধ জবাই করা ও ২টি গুলিবিদ্ধ গুরুতর আহত।

দি বার্ড সেফটি হাউজ সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, এয়ারগান ও পাখি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সাথে আলোচনা করে থানায় জমা দেওয়া হয়। পরে দেড়টার দিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদ মাহমুদ খানের কাছে সংগঠনটি উদ্ধার করা এয়ারগান ও ১১ টি পাখি জমা দেন।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে