নোমান চৌধুরী, চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।। নতুন কোনো কর আরোপ ছাড়াই দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৬৯ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকার ২শত ৭টাকা বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ মোরশেদ। আজ সোমবার(২৮ জুন) দুপুর ১২’টায় চরফ্যাশন পৌরসভা মিলনায়তনে সুশীলসমাজের প্রতিনিধি, সাংবাদিক, পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলন করা হয়৷ প্রথম শ্রেণির এ পৌরসভার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ২ লাখ ১০ হাজার ৮ শত চুয়াত্তর টাকা৷ উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৮ কোটি ১০ লাখ টাকা৷ বাজেটে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৯ শত ৮৮ টাকা।
সাংবাদিকদের উদ্দেশ্য পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে এ বাজেটে৷ এছাড়া পূর্বঘোষিত কর্মসূচিসমূহ অব্যাহত রেখে যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিধন, ড্রেন ও রাস্তা নির্মাণ, টিউবয়েল স্থাপন, সড়কে বাতি স্থাপন, বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপ সহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করা হয়েছে৷ সকলের আন্তরিক সহযোগিতায় এ বাজেট বাস্তবায়নে চরফ্যাশন পৌরসভাকে একটি অত্যাধুনিক পৌরসভায় পরিণত করা সম্ভব বলে মনে করেন পৌর মেয়র৷
অনুষ্ঠানে চরফ্যাশন পৌরসভার সচিব শামিম হাসান, প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর ও আবদুল মতিন মোল্লা, কাউন্সিলর আক্তারুল আলম সামু, মিজানুর রহমান মনজু, সাংবাদিক এম আবু সিদ্দিক, দৈনিক যুগান্তর চরফ্যাশন(দক্ষিণ)প্রতিনিধি এম, আমির হোসেন, জনকন্ঠ প্রতিনিধি আর এম মামুন, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার’সহ চরফ্যাশন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ
























