কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি।। করোনা সংক্রমন প্রতিরোধে টাঙ্গাইল, এলেঙ্গা ও কালিহাতী পৌর এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ।
টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের আজ পঞ্চম দিন ও কালিহাতী পৌর এলাকায় দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কঠোর বিধিনিষেধে তিনটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গনপরিবহন। তবে কঠোর বিধিনিষেধের মধ্যে সড়কে মানুষ ও কিছু যানবাহন চলাচল করছে। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়াও কিছু কিছু দোকানও খুলেছে। বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশের টহল এবং চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।

টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























