মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর শহরের ৩’নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত ৫’টি পরিবারে ৬’জনের ফোন কল পেয়ে আগামী ১০’দিনের খাবার সামগ্রী নিজ উদ্যোগে পৌঁছে দিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র নিজে উপস্থিত থেকে করোনা আক্রান্ত পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দেন।

পৌর মেয়র রিটন বলেন, দেশের প্রায় সব জেলায় উর্ধ্বমুখী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে আমার বা আপনার আশেপাশে এমন অনেকে রয়েছে যাদের পরিবারে সকলেই এই ভাইরাসে আক্রান্ত। আমরা কোভিড রোগীর বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দিয়ে এসেছি। তিনি বলেন, যেসকল পরিবারের লোকজন করোনা আক্রান্ত হয়েছেন তারা তো আর বাহিরে যেতে পারছেন না। হয়তো সবকিছুর সামর্থ রয়েছে কিন্তু নিতে পারছেন না। তাই রাতে আমার কাছে একটি ফোন কল আসে। সেই প্রেক্ষিতে আমি এই পরিবারগুলোকে প্রায় ১০’দিনেরও বেশি খাবার সামগ্রী দিতে আসছি। সেই সাথে আমরা যারা বাহিরে ঘোরাফেরা করি তারা যেন সরকারের নির্শেনা মেনে চলি।

মেহেরপুর পৌর এলাকা’সহ জেলার অবস্থা ভালো না, আমরা সকলে করোনা ভাইরাসের থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মনেে চলি। এই কোভিড-১৯ কে মোকাবেলা করতে হলে নিজেকেই সচেতন হতে হবে। তা না হলে আমরা কেউই রেহাই পাব না। তিনি আরও বলেন পৌর এলাকায় কোন করোনা আক্রান্ত পরিবার সমস্যায় থাকলে আপনারা মেয়র ও কাউন্সিলরদের নাম্বার দেওয়া আছে ফোন দেবেন। যাদের খাবারের প্রয়োজন হবে আমাদের ফোন দেবেন আমরা খাবার সামগ্রী ও চিকিৎসা সামগ্রী বাড়িতে পৌছে দেব। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাপ্পি ও জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা রোকনুজ্জামান রোকনসহ যুবলীগের নেতাকর্মীরা।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে