
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্বক অর্পন,কেক কাটা ,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা ডাকবাংলো মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম,এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে তপন রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামীলীগ নেতা মোঃ ওয়াহেদুল্লাহ,খাজাউর রহমান মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা অঞ্জন কুমার দেব’সহ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মাওলানা এখলাছুর রহমান। এছাড়াও নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























