
আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। প্রধানমন্ত্রীর আহ্বানে বে-সরকারি অর্থায়নে বিদ্যমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে নওগাঁয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার(২৩’শে জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে যমুনা ব্যাংকের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের পরিচালক বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বেলকনের জেনারেল ম্যাসেজার আবু ওয়াহিদ আলালসহ অন্যান্যরা। পরে প্রধান অতিথি ৩৫০ জনের মাঝে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ৭’লাখ টাকা সহায়তা প্রদান করেন।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























