
ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। আমেরিকার নিউইয়র্ক সিটির ব্রæকলিনের ডিস্ট্রিক্ট’৩৯’র প্রথম বাংলাদেশী মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে শাহানা হানিফ মুনমুন। গতকাল ২২’শে জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৮’হাজার ৭২৬’ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫’হাজার ৮১৮’ভোট।
মুনমুন উপজেলার নাজিরহাট পৌরসভার মনসুর গোমস্তার বাড়ির আমেরিকা প্রবাসী ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের মেয়ে। দীর্ঘদিন ধরে হানিফ স্বপরিবারে আমেরিকার নিউইয়র্ক সিটিতে বসবাস করে আসছেন। তাঁর দুই মেয়ে এক ছেলের মধ্যে মুনমুন সবার বড়। এদিকে, শাহানা হানিফ মুনমুন নিউইয়র্ক সিটির ব্রæকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এর কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে তাঁর নিজ এলাকা ফটিকছড়িতে আনন্দের বন্যা বইছে। এ পদে নির্বাচিত হওয়ায় মুনমুনকে অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ির সর্বস্তরের মানুষ।
ফটিকছড়ি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























