শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। সীমিত আয়োজনে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে “বাংলাদেশ আওয়ামীলীগের” ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২৩’শে জুন বুধবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে কেক কাটা হয়। এর আগে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আসগর আলী, সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, নাসির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এড. হাসানুল আসকার হাসু, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মমিজ, ধর্মীয় সম্পাদক হাজী সেলিনুর রহমান, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, কৃষি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, কার্যনির্বাহী সদস্য হাবিবুল হক পুলক, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা মহিলা আআওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. শামস তানিম মুক্তি প্রমুখ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে