রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেওয়ায় মো: ফয়সাল আহম্মেদ মীনা নামে গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায়র আলমগীর মিনার ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ জুন বিকাল ৩টায় ফয়সাল আহম্মেদ তার নিজের ফেসবুক আইডি এর মাধ্যমে পোস্ট করে যে, ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এতদিন দেখা করতে চেয়েছি। যাতে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেলবো। শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারবো না। আমার কোন ক্ষমতা নাই। এজন্য বার বার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলাম যাতে যে কোন একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেলবো। কিন্তু বার বার চেষ্টা করেও পারলাম না। যে দেখা করার সুযোগ পাবো সেদিন মেরে ফেলবো। ইনশাল্লাহ।’

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান জানান, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফয়সাল আহম্মেদ মীনা’র ফেসবুকে এ ঘটনার সত্যাতা পেয়েছে পুলিশ। তার মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্ত যুবকের বাবা আলমগীর মিনা বলেন, ‘২০১৪ সাল থেকে আমার ছেলে মানসিক রোগে ভুগছে। তাকে ঢাকা, খুলনা ও গোপালগঞ্জ বিভিন্ন মানসিক চিকিৎসক চিকিৎসা করানো হয়েছে। সে কিছুদিন ভাল থাকার পর আবার যা তাই। ফেসবুকে এ ধরণের কথা বলে আমাদের বিপদে ফেলেছে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে